Home দেশের খবর কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাংস ব্যবসায়ী নিহত

কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মাংস ব্যবসায়ী নিহত

0
144

মো. ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় হোসেন আলী কসাই (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ইউপির ওয়াব্দা বাজার বাবুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী জেলার আদিতমারী উপজেলার পলাশী ইউপির নামুড়ী মদনপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। নিহত হোসেন আলী স্থানীয় বাজারের মাংস বিক্রেতা ছিলেন।

জানা যায়, বেলা ১২ টার দিকে কাকিনা বাজার থেকে হোসেন আলী মাংস নিয়ে নামুড়ী বাজার মুখে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বালু বোঝাই একটি ট্রাক্টর তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করে।

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, খবর পাওয়া মাত্রই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাক্টরটি আটক করা হয়েছে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here