Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

0
137

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে যাত্রীবাহী নৈশ বাসে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। বুধবার (৫ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মোনতলা গ্রামের শাহ আলমের ছেলে রতন মিয়া, রংপুরের পীরগঞ্জের আনোয়ারুল ইসলামের ছেলে সুজন মিয়া, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাইঝবাড়ি গ্রামের জহু মিয়ার ছেলে আরিফ, ভুয়াপুর উপজেলার ফলদা গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে সাইফুল ইসলাম।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রিবাহী মাদারগঞ্জ পরিবহনের বাসটি বাইপাল এসে যাত্রী উঠিয়ে নেয়। ওই যাত্রীদের মধ্যেই ৭/৮জন ডাকাত দলের সদস্য ছিল। তারা ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী এলাকায় এসে চালককে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে চলন্ত বাসে ডাকাতি শুরু করে। এদের মধ্যে কয়েকজন বাধা দিতে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ৭ যাত্রী আহত হন। রক্তাক্ত যাত্রীদের চিৎকারে অন্যেরা আতঙ্কিত হলে বাসের যাত্রীদের কাছে থাকা মোবাইল, স্বর্ণালঙ্কার, টাকা লুট করে নিয়ে রক্তিপাড়া পেট্রোল পাম্পের পরে বেগুন বাগানের কাছে বাস থামিয়ে ডাকাতদল পালিয়ে যায়।

এরপর জেলা পুলিশ কয়েকটি টিমে বিভক্ত হয়ে অভিযান চালায়। এক পর্যায়ে তথ্য যোগাযোগের মাধ্যমে আসামী রতনকে টাঙ্গাইলের গোপালপুর থেকে আটক করা হয়। এরপর আশুলিয়া থেকে অপর তিনজনকে আটক করা হয়। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি বাকীদের আটক করার জন্য অভিযান চলমান রয়েছে। আটককৃত ব্যাক্তিদেরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here