Home দেশের খবর ঢাকা মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ইফতার ও দোয়া মাহফিল

মির্জাপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ইফতার ও দোয়া মাহফিল

0
386

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকেলে জামুর্কী এলাকায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর সামনে এ ইফতার হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, উপজেলা সমাজ সেবা অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জরিপ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লিটন চন্দ্র সাহা, ডাঃ বাবুল আক্তার, ডাঃ ফারহানা বাশার, টেকনোলিজিস্ট ইজাজুল হকসহ হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন, হাফেজ আসাদুল্লা খান রাজীব।

এর আগে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করায় মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here