রূপগঞ্জে ৬৩ হাজার ইয়াবাসহ ছয়জন গ্রেফতার

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়নগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ৬৩ হাজার ৭৬৫টি ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে এসব ইয়াবা নিয়ে গাজীপুর যাচ্ছিলেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) এসব তথ্য জানান র‌্যাব-১ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. মাইনুদ্দিন (২৮), সোহাগ (২০), মো. জাওয়াদ (২৪), শাহরিয়ার রাব্বি (৩২), শাওন (২১) ও মো. রানা (২৫)।

জানা যায়, কক্সবাজার থেকে দুটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ঢাকা হয়ে গাজীপুরে যাওয়ার তথ্য পেয়ে র‌্যাব-১ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে কাঞ্চনব্রিজ এলাকায় তিন কন্যা হোটেলের সামনের রাস্তায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেফতার করে।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। জব্দ করা একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার কেটে ৪০ হাজার এবং অন্যটি থেকে ২৩ হাজার ৭৬৫ ও ১১০ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে চারটি ড্রাইভিং লাইসেন্স, ৮টি মোবাইল ফোন, একটি জাতীয় পরিচয়পত্র, ৪টি হাতঘড়ি এবং নগদ ১৬ হাজার ৬৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *