কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২টি বন্দুকসহ এক ডাকাত সদস্য আটক

মেহেদি হাসান নয়ন, বাগেরহাট প্রতিনিধি: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলার বিশেষ অভিযানে ০২টি একনলা বন্দুক, ০১টি চারনলা বন্দুক, ০২ রাউন্ড তাজা কার্তুজ, ০১টি দেশীয় দাঁ ও ০১টি রডসহ ০১ জন ডাকাত সদস্য কে আটক করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে লেফটেন্যান্ট ইকবাল হোসেন এর নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন পাইস্যামারী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের বাসিন্দা লিয়াকত গাজীর ছেলে আজিজুল হক (২৭) আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ডাকাত দলের সক্রিয় সদস্য ছিল এবং বিভিন্ন সময় সুন্দরবন এলাকায় ডাকাতি করে থাকত।

পরবর্তীতে আটককৃত চারনলা বন্দুক, একনলা বন্দুক, তাজা কার্তুজ, দেশিয় দা, রড ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

এআই 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *