Home প্রধান খবর তৃতীয় সন্তানের মা হচ্ছেন তাসনুভা তিশা

তৃতীয় সন্তানের মা হচ্ছেন তাসনুভা তিশা

0
253

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। ২০২২ সালে ২ ফেব্রুয়ারিতে সৈয়দ প্রিন্স আসকার নামের এক ব্যবসায়ীকে পারিবারিকভাবে বিয়ে করেন তিনি। বেশ সুখেই সংসার করছেন।

সম্প্রতি সুখবর দিয়েছেন তিনি। ফের মা হতে চলেছেন বলে জানান। স্বামী সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বেবি ব্যাম্প নিয়ে ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। এরপর অনুরাগীদের থেকে শুভেচ্ছা বার্তা পাচ্ছেন এই অভিনেত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে এই তথ্য জানান অভিনেত্রী নিজেই।

তাসনুভা তিশা বলেন, আমি জানি না আমার ছেলে আসবে নাকি মেয়ে আসবে। তবে যাই হোক সুস্থ ভাবে আসুক আল্লাহর কাছে এই চাওয়া। আর প্রিন্স তো মিনিটে মিনিটে খোজ রাখে কেমন আছি না আছি। আমার সহকর্মীরা আমার খোজ নিচ্ছে। সবার কাছে দোয়া চাই আমার অনাগত সন্তানের জন্য।

তাসনুভা এর আগে ২০১৫ সালে ফারজানুল হককে ভালোবেসে বিয়ে করেছিলেন তাসনুভা তিশা। চার বছরের সংসারে আনুশ নামে তাদের এক পুত্রসন্তান আছে।

ফারজানুলের সঙ্গে তিশার এটি ছিলো দ্বিতীয় বিয়ে। তার আগের ঘরের ঐশী নামের একজন কন্যা সন্তান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here