Home দেশের খবর ঢাকা আট মামলায় ৬৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

আট মামলায় ৬৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

0
90

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৮ মামলায় ৬৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (২২মার্চ) সকালে বাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের লতিফ সিকদারের ছেলে রুবেল সিকদার (৩৫) বলে জানা যায়।

আদালতে মামলা করা কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, অধিক মুনাফার কথা বলে রুবেল তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়। কয়েক মাস ঠিক মতো ব্যবসায়ের হিসাব ও লভাংশ দিলেও হঠাৎ আত্মগোপনে চলে যায়। এরপর টাঙ্গাইল আদালতে চেক ডিজঅনারের মামলা করেন তারা।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ৮ মামলায় সাজাপ্রাপ্তসহ ১০ মামলায় ওয়ারেন্টভুক্ত রুবেলকে গ্রেপ্তার করা ছিল আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। তাকে আদালতে প্রেরণ করা হবে।

এসএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here