Home বিনোদন থাইল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছেন তাসনিয়া ফারিণ

থাইল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছেন তাসনিয়া ফারিণ

0
230

অভিনয়ের সুবাদে তারকাদের অনেক দেশেই ঘোরা হয়। তবে অভিনেত্রী তাসনিয়া ফারিণের বেলায় এবার ঘটেছে ভিন্ন কিছু। কিছুদিন আগে অসুস্থতার কারনৈ থাইল্যান্ডে যেতে হয় তাকে।

জানা যায়, তার নাকের ভেতর একটা সিস্ট হয়েছিল। সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে সেটি কেটে বাদ দেওয়া হয়েছে। তবে ফারিণের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গত ১৮ মার্চ ফারিণের সেলাই কাটা হয়। অভিনেত্রী এখন অনেকটাই ভালো আছেন।

সেই কথার সত্যতা মিলল ফারিণের ফেসবুক অ্যাকাউন্টের ছবিগুলো দেখলে। সুস্থ হয়ে এখন তিনি চষে বেড়াচ্ছেন থাইল্যান্ডের বিভিন্ন স্থান। সেখানকার সেন্টারা গ্র্যান্ড মিরাজ বিচ রিসোর্টে এভাবেই দৃশ্যবন্দি হয়েছেন এ অভিনেত্রী। তার বেশকিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।

এদিকে সম্প্রতি ভারতের পরিচালক অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ সিনেমায় ফারিণকে দেখেছেন দর্শক। এ সিনেমার প্রচারে কলকাতাতেও গিয়েছিলেন অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসা পেয়েছেন ফারিণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here