Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে পৌর তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈরে পৌর তাঁতী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
244

মো. দেলোয়ার হোসেন কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পৌর তাঁতী লীগের উদ্যোগে ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে (১৯ মার্চ) চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তাঁতী লীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়।

পৌর তাঁতী লীগের সভাপতি শেখ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক বিল্পব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, পৌর তাঁতী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, আব্দুল আল মামুন, পৌর তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, আরিফ হোসেনসহ পৌর তাঁতী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here