কয়েকদিন আগেই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল ফাঁসানো ও সহ-নারী প্রযোজককে ধ র্ষ ণের মতো গুরুতর অভিযোগ আনেন একজন। এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন রহমত উল্ল্যাহ নামের ওই ব্যক্তি।
এমন অভিযোগের পর দিন রহমত উল্লাহর সঙ্গে একটি বৈঠকে দেখা যায় শাকিব খানকে। গুঞ্জন উঠে, শাকিব হয়তো মিমাংসা করতে গেছেন! তবে শাকিব নিজে বললেন ভিন্ন কথা।
কোনো ধরনের মিমাংসা করার উদ্দেশ্যে সেখানে যাননি শাকিব। তিনি দাবি করেন, সাবেক স্ত্রী অপু বিশ্বাসের অনুরোধে তিনি সেখানে গিয়েছিলেন। এমনকি শাকিব খান সেদিন কোনো ধরনের স্ট্যাম্প সঙ্গে নিয়ে যাননি।
শাকিব বলেন, আমার সঙ্গে একবার দেখা করতে চেয়েছিল রহমত উল্লাহ। দেখা করে কথা বলতে পারলে এসব মিথ্যে অভিযোগ সবকিছু তুলে নেবে বলেছিল। আমি রাজি না হওয়ায় আমার সাবেক স্ত্রীকে (অপু বিশ্বাস) দিয়ে আমার পরিবারকে ম্যানেজ করে সেখানে যাওয়ার জন্য ইমপ্রেস করে। রহমত উল্লাহ বলেছিল সে স্ট্যাম্পে লিখিত দেবে এই ধরনের অভিযোগ কখন আর আনবে না। ক্ষমা চাইবে।
মোটিভ জানার জন্য ১৬ মার্চ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ একটি রেস্টুরেস্টে গিয়েছিলেন বলে জানান শাকিব খান। তখনই রহমত উল্লাহ অভিযোগ তুলে নেয়ার কথা বলে শাকিবের কাছে মোটা অঙ্কের টাকা চান। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রযোজক দাবী করে জানান, টাকা দিলে তার অভিযোগ থাকবে না।
শাকিব বলেন, সে যে অন্যায় করছে আমি তখনই বলে আসি। তার সঙ্গে মিমাংসার প্রশ্নই আসে না। কারণ, আমি নিশ্চিত হয়ে যাই ভারটেক্স প্রডাকশনের সঙ্গে আমার লিখিত চুক্তি। আসল প্রযোজক যে তার কোনো আপত্তি নেই। বরং তারা চাইছেন আমার সহযোগিতায় সিনেমাটি করতে।
তিনি বলেন, অপারেশন অগ্নিপথ নিয়ে আমার সঙ্গে এই রহমত উল্লাহর সঙ্গে কিছুই চুক্তি হয় নাই। সে বিভিন্ন প্রেসে স্ট্যাম্প ও মিমাংসার ব্যাপারে যা বলেছে সব মিথ্যা। তার বিরুদ্ধে একাধিক মামলা করতে যাচ্ছি।
