নাগরপুরে কলেজের ভবন ভেঙ্গে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ব্যক্তিস্বার্থে ষড়যন্ত্র করে পাকুটিয়ায় বি.সি.আর.জি. ডিগ্রী কলেজের নতুন ভবন ভেঙ্গে নকশা বহির্ভূত রাস্তা করার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শনিবার (১৯ মার্চ) সকালে কলেজ ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজের অধ্যক্ষ্য এস. এম. সোহরাওয়ার্দী, উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান ও সহকারী অধ্যাপক মোঃ লিয়াকত হোসেনসহ সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।

এ সময় আরও বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মোঃ নজরুল ইসলাম, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আব্দুস সালাম খান, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল সরকার, পাকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামীম খান, ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ (অবঃ), মো. ওবায়দুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *