ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিকে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হচ্ছে।
শনিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতারের পর তাকে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বিষয়টি সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারের পর মাহিয়া মাহিকে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেয়া হচ্ছে। সেখানে নেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে পুলিশের দায়ের করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বেলা ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)ও ডিবির একটি দল বিমানবন্দর এলাকা থেকে নায়িকা মাহিকে গ্রেফতার করে।
