Home প্রধান খবর বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার

বিমানবন্দর থেকে চিত্রনায়িকা মাহি গ্রেফতার

0
111

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শুক্রবার মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া। মামলায় ফেসবুক লাইভে মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here