Home বিনোদন আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না: দীঘি

আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না: দীঘি

0
133

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না দীঘির। হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান ওরফে রবিউল ইসলামের দুবাইয়ের স্বর্ণের দোকান উদ্বোধনে যারা গিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদ।

এমন খবর প্রকাশ্যে আসার পর প্রার্থনা ফারদিন দীঘি দাবি করছেন ওই স্বর্ণের দোকান উদ্বোধন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। অথচ এক ভিডিও বার্তায় ওই আয়োজনে তিনি উপস্থিত থাকবেন বলে দর্শকদের জানিয়েছিলেন।

সমালোচনার মাঝে দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না। যারা বলছে তারা ভুল বলেছে। আমি দুবাইয়ের এনারায় জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে গেছি। আমার নাম জড়িয়ে মিথ্যা সংবাদ ছড়নো হচ্ছে। সেখানে সাকিব আল হাসান গেছে আমি যাইনি।’

আরাভ জুয়েলার্স উদ্বোধনী আয়োজনে অংশ নিতেই দুবাইয়ে গেছেন দীঘি, কিন্তু সেখানে তাঁকে দেখা যায়নি কেন? এ প্রসঙ্গে দুবাই থেকে দীঘি গণমাধ্যমকে জানান, ‘সেখানে আমার কোনো পরিবেশনার কথা ছিল না, শুধুমাত্র যোগ দেওয়ার কথা ছিল। আমার বের হতে খানিকটা দেরি হয়েছিল, তার ওপর রাস্তায় অনেক জ্যাম ছিলো। অনুষ্ঠানস্থলে পৌঁছার পর দেখি, সেখানে প্রচণ্ড ভিড়। ভেতরে ঢোকাটাও কিছুটা ঝুঁকি ছিল। তাই আর সেখানে যোগ দিতে পারিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here