মির্জাপুরে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উদযাপন

মো. সানোয়ার হোসেন মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

এদিকে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তারের আয়োজনে কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা হয়। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *