Home আলোচিত আরাভ খান নামে আমার কোনো ভাই নেই: আমিন খান

আরাভ খান নামে আমার কোনো ভাই নেই: আমিন খান

0
142

সোনা ব্যবসায়ী আরাভ খান কয়েকদিন ধরে আলোচনার টেবিলে রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তার সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও চলচ্চিত্র তারকাদের। এরপর থেকেই তার নাম সবার মুখে।

বিষয়টি নিয়ে বেশ বিব্রত চিত্রনায়ক আমিন খান। নামের মিল থাকায় অনেকেই ভাবছেন আমিন খানের ভাই পুলিশ কর্মকর্তা হ ত্যা মামলার আসামি ও সোনা ব্যবসায়ী আরাভ খান। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন এ নায়ক। জানালেন আরাভ খান নামে তার কোনো ভাই নেই।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে আমিন খান বলেন, ‘দুবাইয়ের আরাভ খান আমার ভাই নন। কী যে এক ঝামেলায় পড়েছি! আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। যে আরাভ খান মনে করে অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন তিনি কি আমার ভাই, সেই আরাভ খানকে আমি চিনি না। গণমাধ্যমের খবরে জানতে পারলাম তাঁর কথা। অনেকেই ভুল করে তাঁকে আমার ভাই মনে করছেন, জানতে চাইছেন—এই ঘটনায় বিব্রত বোধ করছি। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেখানে তার নাম আরাভ থাকতে পারে। এখান থেকে কেউ কেউ মনে করছেন তিনিই আমার ভাই। এ ঘটনায় সবার ভুলটা ভাঙানো দরকার। ’

আমিন খানের ছোট ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। এ কিউ খোকন পরিচালিত ‘ভালোবাসলে দোষ কি তাতে’ সিনেমায় পরিচালকের কথায় তিনি আরাভ খান নাম ব্যবহার করেন। এরপর থেকে অনেকেই তাকে আরাভ নামে চেনেন। এখানেই বেঁধেছে বিপত্তি। অনেকে ভাবছেন আমিন খানেরই ছোট ভাই দুবাইয়ের ওই সোনা ব্যবসায়ী আরাভ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here