মির্জাপুরে ১০৫ শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় মির্জাপুরের ১০৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬মার্চ) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানের মধ্যদিয়ে এসব ল্যাপটপ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছে হস্তান্তর করা হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, স্থানীয় এমপি খান আহমেদ শুভ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, দুই ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা ও আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ প্রমুখ।

অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *