Home প্রধান খবর সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান

সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান

0
197

পুলিশ কর্মকর্তা খুনের মামলার আসামি আরাভ খানের দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, স্বর্ণের দোকানের মালিক আরাভ খান পুলিশ খুনের আসামি বিষয়টি জানানো হয়েছিল সাকিবকে। কিন্তু তিনি দুবাইয়ে কেন গেলেন। এটি দুঃখজনক। তদন্তের স্বার্থে সাকিব ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

জুয়েলারির দোকানে কাদের বিনিয়োগ আছে সেটিও খতিয়ে দেখা হবে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here