Home বিনোদন আমাদের জুটিকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন: তমা মির্জা

আমাদের জুটিকে দর্শক ভালোভাবেই গ্রহণ করবেন: তমা মির্জা

0
123

নিয়মিতই চলচ্চিত্রে দেখা মিলছে অভিনেত্রীর তমা মির্জার। সেই ধারাবাহিকতায় বর্তমানে ব্যস্ত আছেন ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং নিয়ে। সিনেমাটিতে তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। রায়হান রাফি পরিচালিত সিনেমাটির প্রথম লটের শুটিং এরইমধ্যে শেষ হয়েছে।

সিনেমাটির শুটিং নিয়ে জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘নিশো ভাইকে দিয়েই ক্যামেরা ওপেন হয়েছিল। প্রথমে নিশো ভাইয়ের সলো দৃশ্যায়ন হয়েছে। তারপর আমাদের একসঙ্গে দৃশ্যায়ন হয়েছে সন্ধ্যায়। কাজ করতে গিয়ে মনেই হয়নি এটা নিশো ভাইয়ের প্রথম সিনেমা। আশা করছি আমাদের জুটিকে দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’

আফরান নিশো বলেন, ‘এই প্রথমবারের মতো ফিচার ফিল্মে অভিনয় করছি। আশা করছি, খুব ভালো একটা কাজ দর্শকদের দিতে পাবো। কারণ আমার এতদিনের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে প্রবল ভালোবাসা পেয়ে আসছি। আশা করছি আগামীতেও পাবো।’

জানা গেছে, আসছে ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here