Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ১১ শিক্ষার্থীকে স্বর্ণ পদকসহ ৩১ জনকে পদক দিলেন রাইজ উদ্দিন

মির্জাপুরে ১১ শিক্ষার্থীকে স্বর্ণ পদকসহ ৩১ জনকে পদক দিলেন রাইজ উদ্দিন

0
167

মো.সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে চলতি বছর দেওহাটা এ.জে উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির পরীক্ষায় প্রথম স্থান অধিকারী ১১ শিক্ষার্থীকে স্বর্ণপদক এবং আরও ২০ শিক্ষার্থীকে মেধা পুরস্কার হিসেবে রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রদান করেছেন উক্ত বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব মো. রাইজ উদ্দিন।

পদক দেয়ার পূর্বের ধারাবাহিকতায় এবারও পরীক্ষায় ভালো ফলাফল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে ও সকল শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ সৃষ্টির লক্ষ্যেই এই স্বর্ণপদক প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে বিদ্যালয় মাঠে ৫৩তম ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ স্বর্ণপদক প্রদান করা হয়।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রাইজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, গোড়াই ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ সাজু, বিদ্যালয়টির সাবেক সভাপতি শাহজাহান সরকার, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ আইয়ুব খান, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের (পশ্চিম) সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।

পরে আলোচনা শেষে মোট ৩১ শিক্ষার্থীকে পদক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সবশেষে সকলেই শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here