নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ভাড়রা ইউপি উপ-নির্বাচন ২০২৩ উপলক্ষে অফিসার ও ফোর্স মোতায়েনে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকালে নাগরপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত ব্রিফিং-এ আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন মির্জাপুর-নাগরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মূসা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন- প্রশিক্ষণরত এএসপিসীমা আক্তার, নাগরপুর থানা পরিদর্শক (তদন্ত) মো. হাসান জাহিদ সরকার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবি আক্তারসহ নাগরপুর থানার পুলিশ সদস্যবৃন্দরা।
