Home আলোচিত দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়লেন হিরো আলম

দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়লেন হিরো আলম

0
124

বিভিন্ন সময় দেশের ভেতরে নানা অনুষ্ঠান ও আয়োজনে অতিথি হিসেবে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। এতদিন দেশের মধ্যে অতিথি হিসেবে দেখা গেলেও এবার দুবাই গেলেন তিনি।

কয়েকদিন আগে এ ব্যাপারে এক ভিডিও বার্তায় হিরো আলম জানান, একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করার জন্য দুবাই যাবেন তিনি। আগামী ১৫ মার্চ দোকানের উদ্বোধন করা হবে।

দুবাইতে দোকান উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন আলোচিত এ ব্যক্তি। সোমবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টায় ঢাকা ছাড়েন তিনি।

এ সময় বিমানের ভেতর থেকে নিজের দুটি ছবি ফেসবুক ভেরিফায়েড পেজে পোস্ট করে হিরো আলম বলেন, ‘শুভ রাত্রি। আল্লাহর অশেষ রহমতে এখন আছি ইয়ারে, রওনা হলাম দুবাইয়ের উদ্দেশে। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here