Home বিনোদন সজল-পূজাকে নিয়ে সুখবর দিলেন আব্দুল আজিজ

সজল-পূজাকে নিয়ে সুখবর দিলেন আব্দুল আজিজ

0
108

সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী পূজা চেরী। প্রথমবারের মতো জুটি বেধেছেন বড় পর্দায়। সিনেমার শিরোনাম ‘জ্বীন’। শুধু সজল পূজা নয় এতে আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান।

গত তিন বছর আগে সিনেমার দৃশায়ন শুরু হয়৷ দৃশ্য ধারণের পর বেশ কয়েকবার মুক্তি কথা শোনা গেলেও শেষ পর্যন্ত আসন্ন ঈদে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ। সিনেমাটি পরিচালনা করেছেন জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী।

জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, ‘সত্য ঘটনার আঁধারে নির্মিত ‘জ্বীন’ সিনেমাটি অনেক প্রতীক্ষিত ও সবার আগ্রহে ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, নতুন জুটির সিনেমাটি সবার ভালো লাগবে।’

সজলের সঙ্গে একটি নাটকে শিশু শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা। চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করার পর এই নায়কের বিপরীতে সিনেমায় নায়িকা চরিত্রে এবারই প্রথম।

এতে সজল-পূজা-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন মুন, সুজাতা, বেবি, রফিক, নবী ও হিরা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here