Home আলোচিত শিল্পীর অভাব, মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়: ওমর সানি

শিল্পীর অভাব, মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়: ওমর সানি

0
146

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। সেখানে মাঝে মাঝেই ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ব্যবসার বিষয়ে নানা কথা বলে থাকেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় এ নায়ককে।

সম্প্রতি এ নায়ক ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন, দেশে কী শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়?

রোববার (১২ মার্চ) দিবাগত রাত ১২টায় ফেসবুকে ওমর সানী লেখেন, ‘আমাদের দেশে শিল্পীর এতই অভাব? যে মঞ্চে দুই-এক জন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়।’

এরপর তিনি লেখেন, ‘দালালি-চামচামি এগুলো করলেই পারফরম্যান্স করা যায়। আর শিল্পী সবাই হতে পারে না রে, সবাই হলে তো হয়েছিল। যারা সিলেকশনে আছেন তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক।’

এরপরই এ অভিনেতা নায়ক রাজ রাজ্জাকের প্রসঙ্গ টানেন। বলেন, ‘যাক, নায়ক রাজ রাজ্জাক (আঙ্কেল) বেঁচে নাই, তাহলে আমাদেরকে থাপড়াতেন।’

ওমর সানীর ওই পোস্টে মন্তব্যের ঘরে কেউ বলছেন, সিনিয়র একজন শিল্পীর (ওমর সানী) থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আবার কেউ বলছেন, সাহসী উচ্চারণ। ভালোই বলেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here