Home বিনোদন নেটিজেনদের ধারণা ভুল প্রমাণ করে দিলেন বুবলী

নেটিজেনদের ধারণা ভুল প্রমাণ করে দিলেন বুবলী

0
946

ঢালিউডের সাবেক তারকা দম্পতি শাকিব-অপুর সম্পর্ক আলাদা হলেও পুত্র হিসেবে বরাবরই আদরের পাত্র আব্রাম খান জয়। গতকাল (রবিবার) শাকিব তার বড় ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলেন। ইতোমধ্যে বাবা-ছেলের কথোপকথনের সেই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ওমানের রাজধানী মাসকটে অনুষ্ঠিত ‘মাসকট বিটস’ কনসার্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন শাকিব। ঠিক সেসময় তার সঙ্গে ভিডিও কলে যুক্ত হন জয়। এ সময় ছেলের পাশে ছিলেন মা অপু বিশ্বাস (কথা শোনা যায়)।

৫১ সেকেন্ডের সেই ভিডিওটি শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়। যার ক্যাপশন ছিল, ‘ওমানে শো এর আগে আব্রাহামের কল!’ বাবা-ছেলের কথোপকথনের এমন দৃশ্য দেখে আপ্লুত হন অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালোবাসায় ভরিয়ে দেন।

এদিকে নেটিজেনদের একাংশ ভাবছিলেন শাকিব-জয়ের ভিডিও দেখে ফের কথা যুদ্ধে নামবেন বুবলী। সেটা না করে খানিক খোঁচা দিয়ে বুবলী শাকিবের পোস্ট করা ভিডিওটি নিজের পেজে শেয়ার দিয়ে লিখেছেন, বাবারা তার সব সন্তানদের প্রতিই এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকুক। কারণ একজন বাবা তার সন্তানদের অন্যতম বন্ধু, অভিভাবক ও উত্তম পথ প্রদর্শক। ভালোবাসা এবং শ্রদ্ধা শাকিব খান।

শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২শে নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২শে ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। অপরদিকে, ২০১৮ সালের ২০শে জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here