Home প্রধান খবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মঞ্চ মাতাবেন যারা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মঞ্চ মাতাবেন যারা

0
1187

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের আসর বসছে আর দুদিন বাদে, সেই অনুষ্ঠান মাতাতে শেষ মুহূর্তের মহড়ায় ব্যস্ত সময় পার করছেন দেশের বিনোদন জগতের তারকারা।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু (এমপি), এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

অনুষ্ঠান সঞ্চালনা করবেন চলচ্চিত্রের দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া। এছাড়া প্রতিবারের মতো এবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন শোবিজ অঙ্গনের তারকারা।

অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরো পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। ধনধান্যে পুষ্পে ভরা, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোছনা, কী যাদু করিলাসহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা। এ ছাড়া গান গেয়ে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। বর্তমানে পুরোদমে চলছে এ আয়োজনের রিহার্সাল।

২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া এবার যৌথভাবে আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here