Home বিনোদন রমজানে ইসলামী গান শোনানোর সিদ্ধান্ত নিয়েছি: হিরো আলম

রমজানে ইসলামী গান শোনানোর সিদ্ধান্ত নিয়েছি: হিরো আলম

0
314

বগুড়া দুই আসনে উপনির্বাচনের ব্যস্ততা শেষে ফের কাজে ফিরছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। বর্তমানে তিনি বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এরইমধ্যে জানা গেল, এবার আসন্ন রমজানে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের ইসলামী গান শোনাবেন তিনি। সোমবার (২০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান হিরো আলম নিজেই।

তিনি বলেন, গান তো মাঝে মাঝেই করি। আমার শুভাকাঙ্ক্ষীরা সবসময় সাপোর্ট করেন আমাকে। তাদের জন্য এবার ভিন্ন উদ্যোগ নিয়েছি।

হিরো আলম বলেন, সামনে পবিত্র রমজান মাস। এ জন্য সিদ্ধান্ত নিয়েছি—রমজানে ইসলামী গান করব। রোজার শুরুর দিকে এসব গান মুক্তি পাবে।

ইসলামী গানগুলোর গীতিকার, সুরকার ও সংগীতায়োজনের ব্যাপারে তিনি আরও বলেন, ইসলামী গান নিয়ে যারা কাজ করেন তাদের নিয়েই কাজ করব আমি। দেশের জনপ্রিয় গীতিকার-সুরকারদের দিয়েই করা হবে আমার গানগুলো। এ নিয়ে কাজও শুরু করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here