Home আলোচিত এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

এবার নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন জয়া আহসান

0
250

গত কয়েক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করেই হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বর-কনেকে চমকে দিচ্ছেন তিনি। এতে অবশ্য বর-কনে অনেক উচ্ছ্বসিত।

জয়া আহসানকে অন্যের বিয়ের অনুষ্ঠানে হঠাৎ হাজির হতে দেখা গেলেও তার বিয়ে নিয়েও প্রশ্ন অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীর। কবে বিয়ে করবেন তাদের প্রিয় তারকা?

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন এই নায়িকা। সোজাসাপটা উত্তর দিয়েছেন। কবে বিয়ে করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি খুব ভালো আছি। কেন আমার পায়ে বেড়ি পড়াতে চাইছেন।’

বিয়ের ব্যাপারে যে আপাতত কোনো ইচ্ছা নেই সে কথাও বললেন অভিনেত্রী। বলেন, ‘আমার তো কোনো ইচ্ছা নেই। তবে কোনো কিছুই কখনো বলা যায় না, কখন কী হয়! আমি ভালো আছি। আপাতত বিয়ের ইচ্ছা নেই আমার।’

প্রসঙ্গত, বিয়ের অনুষ্ঠানে হুট করে জয়া আহসানের হাজির হওয়া মূলত একটি প্রতিষ্ঠানের ক্যাম্পেইনের অংশ। এর নাম দেওয়া হয়েছে ওয়েডিং ক্রাশ। প্রতিষ্ঠানের একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জয়া আহসান। সেটার প্রচারের অংশ হিসেবেই বিয়ের অনুষ্ঠানে হুটহাট হাজির হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here