এখন ভাত কম খেয়ে নিয়ম করে দুধ, ডিম খাচ্ছি: জায়েদ খান

ব্যায়ামাগারে ঘাম ঝরিয়ে সিক্স প্যাক বডি তৈরি করে থাকেন তারকারা। সম্প্রতি আরিফিন শুভকে দেখা গেছে সিক্স প্যাকে। এ নিয়ে তার অনুরাগীদের গর্বের শেষ নেই।

এই যখন অবস্থা তখন জায়েদ খান জানালেন, তিনিও হতে যাচ্ছেন সিক্স প্যাকের অধিকারী। সিক্স প্যাক হতে আর মাত্র দুই প্যাক বাকি আছে তার। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে এ কথা বলেন তিনি।

জায়েদ বলেন, ‘এখন নিজেকে প্রস্তুত করছি নতুন রূপে। দর্শক আবার আমাকে সিক্স প্যাক লুকে দেখবেন। এর আগেও আমি সিক্স প্যাক বানিয়েছিলাম। কিন্তু নিয়মিত শরীরচর্চায় সময় না দেওয়ায় দুই প্যাক ঢেকে গেছে। এখন দুই প্যাক উদ্ধারে নেমেছি। আশা করছি, চার মাসের মধ্যে নতুন লুকে দর্শক দেখবেন।’

তিনি বলেন, ‘আমি একটা পারফেক্ট লুক দিতে চাইছি। নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে হয়। আর নায়কদের শরীর সব সময় পারফেক্ট রাখা দরকার।’

সিক্স পেতে মরিয়া হয়ে পড়েছেন জায়েদ। এজন্য যা যা করণীয় সবই করছেন তিনি। এমনটা উল্লেখ করে বলেন, ‘এখন ভাত কম খাচ্ছি। মাছ, দুধ, ডিম, পিনাট বাটার, বাদাম নিয়ম করে খাচ্ছি। এ ছাড়া কুসুম ছাড়া আটটা করে ডিম খেতে হচ্ছে। জিম করে শরীর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *