অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন সোশ্যাল তারকা হিরো আলম। এমনকি তাকে (জ্যোতি) নিয়ে মন্তব্য করে নিজের সম্মান নষ্ট করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হিরো আলমের প্রসঙ্গ উঠলে তাকে কোনো শিল্পীই মনে করেন না বলে মন্তব্য করেন জ্যোতিকা জ্যোতিকা। তাই তাকে নিয়ে কোনো কথাও বলতে চান না এই অভিনেত্রী।
পরে শনিবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে জ্যোতির এমন মন্তব্যের পাল্টা জবাব দেন হিরো আলম।
তিনি বলেন, জ্যোতিকা জ্যোতি একটা ‘দুই টাকার মেয়ে’। তাকে নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। তাকে কেউ চিনে না। আমার সঙ্গে কাজ করার যোগ্যতা নেই তার। ফলে আমাকে নিয়ে তিনি কিভাবে মন্তব্য করতে পারেন বুঝি না।
সেন্সরের অনুমতি নিয়ে হিরো আলমের যে দুটি সিনেমা মুক্তি পেয়েছে তা নিয়েও মন্তব্য করেন জ্যোতি। তিনি বলেন, সেন্সর শুধু দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। এজন্য হয়তোবা সিনেমাটি অনুমোদন হতে পারে।
এ বিষয়ে হিরো আলম বলেন, সেন্সর বোর্ডে যারা আছেন তারা জ্যোতির থেকে বেশি বুদ্ধিমান। তার সেন্সর বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান নেই।
