৬টি কেক কেটে ছেলের ছয় মাস উদযাপন করলেন রাজ-পরীমণি

গত বছর ১০ আগস্ট বিকেলে কথা। জানা গেল, পুত্র সন্তানের বাবা-মা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ-পরীমনি।

১১ আগস্ট শিশু সন্তানের নাম জানান পরী। ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য। ২৩ আগস্ট ফেসবুক পেজে আকিকার খবর দেন তিনি।

দেখতে দেখতে ছয় মাস পূর্ণ হলো রাজ্যের। ছেলের জন্মদিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা।

সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শনিবার রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের ছয়টি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন রাজ-পরী।

পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়েছে মা পরী লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। শুভ ছয় মাস বাপজান।’

এর আগে গত ২ ফেব্রুয়ারি পরিমণি তার ফেসবুক অ্যাকাউন্টে স্বর্ণের চামচ ও বাটির ছবি পোস্ট করেন। এর ক্যাপশনে লিখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।’

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর একই বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান-শাহীম মুহাম্মদ রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *