Home দেশের খবর চট্টগ্রাম নোয়াখালী হাতিয়াতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নোয়াখালী হাতিয়াতে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

0
226

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়াতে তিন কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোষ্টগার্ড।

গ্রেফতারকৃত মো: আবু সাইদ (৪৫) উপজেলার বুড়িরচর ইউনিয়নের উত্তর রেহানীয়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার নলচিরা ঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি সাইদকে গ্রেতার করা হয়। এ সময় তার থেকে নগদ ৩৩ হাজার ৫শত টাকা ও একটি মোবাইল সেট জব্দ করা হয়।।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই ঘটনায় কোষ্টগার্ড বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা করেছে। গ্রেফতারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here