নানা আলোচনা-সমালোচনার মধ্যেই অবশেষে ভারতে মুক্তি পেল শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা। মুক্তির আগে সিনেমাটি নিয়ে যে ভয় ছিল সেটাই হলো।! শত নিরাপত্তা থাকার পরও অনলাইনে ফাঁস হয়ে গেল অভিনেতার কামব্যাক সিনেমা।
সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি ওয়েবসাইটে ‘পাঠান’ এর পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে।
টিভি নাইনের খবর বলছে, পাঠান বিশ্বের একশ দেশে মুক্তি পেয়েছে। প্রথম দিনের জন্য ৫ লাখ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যেও এই সিনেমা কিছু পাইরেটেড সাইটে ফাঁস হয়েছে।
সূত্রের খবর, ‘ফিল্মি জিলা’, ‘অনলাইন মুভি ওয়াচ’, ‘তামিল রকার্স’-এর মতো অনলাইন সাইটে ছড়িয়ে পড়েছে সিনেমাটি। মুক্তির পর ‘টরেন্ট’-এও নাকি মিলছে ছবির ‘সিনেমা হল প্রিন্ট’।
তবে তাতে দুশ্চিন্তার কারণ দেখছেন না সিনেমা ব্যবসার সঙ্গে জড়িতরা। রিপোর্ট বলছে, সপ্তাহের শেষে সিনেমাটি হাসতে হাসতে বক্স অফিসে ২০০ কোটির গণ্ডি ছুঁয়ে ফেলবে।
