Home আলোচিত আমাদের দিকে ফোকাসটা সবার বেশি থাকে: পরীমণি

আমাদের দিকে ফোকাসটা সবার বেশি থাকে: পরীমণি

0
217

বছরের ‍শুরুতে ঢালিউডের জনপ্রিয় জুটি শরিফুল রাজ-পরীমণির বিচ্ছেদ বিচ্ছেন নিয়ে তোলপাড় ছিলো পুরো দেশ।। তবে সব অভিমান ভুলে এখন একসঙ্গেই আছেন তারা। বেশ সুখেই আছেন বলেও জানালেন।

শনিবার (২১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে একটি পার্লার উদ্বোধনে গিয়ে রাজ বললেন উপস্থিত ছিলেন এই দম্পতি। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এই দুই তারকা।

সংসার জীবনে অনেকটা প্রতিবন্ধকতার মধ্যে গিয়েছেন পরীমণি। সেকথা অকপটেই বললেন তিনি। তার কথায়, সংসার জীবনে সবাইকেই ফাইট করতে হয়। আমরা দুইজনই মিডিয়ার মানুষ। মিডিয়াতে কাজ করি বলেই হয়তো আমাদের দিকে ফোকাসটা সবার বেশিই থাকে। আমার মনে হয়, সংসার জীবনে ঝামেলা হওয়া খুবই স্বাভাবিক বিষয়। এটা ঠিক হয়ে যাওয়া আরও বেশি স্বাভাবিক।

পরীমণি বলেন, ‘এখানে একটা অনুষ্ঠানে এসেছি। পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে চাই না। অনুষ্ঠানটাই আমাদের কাছে এখন গুরুত্বপূর্ণ বিষয়।’

সাংবাদিকদের উদেশ্য করে শরিফুল রাজ বলেন, আমরা মিডিয়ার মানুষ। আপনারা আমাকে ও পরীকে এমনভাবে উপস্থাপন করেন যেনো আমরা সরকারি ও বিরোধী দল। ব্যাপারটা এমন না। মাঝে মাঝে এমন কিছু খবর আসে যেটা ঘর থেকে দেখলে বাজে লাগে। আমরা ছিলাম, এখনো আছি। নতুন করে একসঙ্গে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here