অনন্ত জলিলকে কিলার বানালেন বর্ষা

অনন্ত-বর্ষা জুটির নতুন ছবি ‘কিল হিম’-এর ৯০ শতাংশ কাজ সম্প্রতি বগুড়ায় শেষ হয়েছে। চলতি মাসের ১৯/২০ তারিখের দিকে ঢাকায় বাকি অংশের দৃশ্যধারণ শুরু হবে।

শুক্রবার বিকালে ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় ‘কিল হিম’ নিয়ে কথা বলেছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা।

বর্ষা বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। আমাদের সিনেমার প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। তিনি খুবই দ্রুত শুটিং শেষ করছেন।’

অনন্ত জলিল বলেন, প্রথমবার বাইরের প্রোডাকশনে একটি কাজ করেছি। সবার সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে।

তিনি আরও বলেন, বর্ষার কথা না বললেই নয়। একদিকে সে যেমন সুন্দরী, আরেকদিকে এই সিনেমায় তাঁর চরিত্র সম্পর্কে অনেকেই জেনে গেছেন। মানে তিনি খলনায়িকা। এই খলনায়িকাই আমাকে কিলার বানিয়েছে। কিলারের যে রহস্য সেটা বর্ষা উন্মোচন করবে।

অনন্ত-বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। আসছে ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *