ভোরবেলা আমার সবচেয়ে বেশি পছন্দের। আগের দিন যাই হোক না কেন, ভোরবেলা দিয়েই নতুন একটি দিনের শুরু হয়। চারদিক শান্ত থাকে। আমি যেহেতু মেয়েকে নিয়ে ঘুমাতে যাই, তাই ভোরে উঠে ওর ঘুমন্ত মুখ দেখি, আদর করি। তাকিয়ে থাকি ওর দিকে। এ ছাড়া আমি ওই সময় এক্সারসাইজ করি। সঙ্গে থাকে গরম কফি। এটা নিয়মিত রুটিন আমার।
মানুষের জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে চর্চা বেশ গুরুত্বপূর্ণ। আমি একজন অভিনেত্রী; কিন্তু আমার অভিনয়ের ওপর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তবুও আমার সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি ও ডেডিকেশন দেখে আমাকে সবাই ভালোবাসে।
এর কারণ হলো, অভিনয় নিয়ে আমার চর্চা। তা ছাড়া ব্যক্তিগত জীবনেও শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করি। আমি মা হয়েছি যখন, তখনো চেষ্টা করেছি এই নতুন অধ্যায়কে আয়ত্তে আনার। তাই আমি মনে করি, মানুষের জীবনে চর্চা অনেক বড় ভূমিকা রাখে। সত্যি বলতে আমি এর ফল পেয়েছি।
আজমেরী হক বাঁধন, অভিনেত্রী
