Home আলোচিত সামনাসামনি কেউ ভালো কিছু বললে প্রচণ্ড লজ্জা লাগে: রুনা খান

সামনাসামনি কেউ ভালো কিছু বললে প্রচণ্ড লজ্জা লাগে: রুনা খান

0
222

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী রুনা খানের জন্মদিন ছিল গতকাল (১১ জানুয়ারি)। এদিন তিনি ৪০ বছরে পদার্পণ করেছেন।

মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করা রুনা খান চলচ্চিত্রেও নিজের অভিনয় নৈপুণ্য প্রদর্শন করেছেন। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০১৯ সালে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার।

জন্মদিন পরিবারের সঙ্গে কাটাতেই ভালো লাগে রুনা খানের। তিনি বলেন, ‘জন্মদিন নিয়ে বাসায় বিশাল আয়োজন হয়, সেটা আমার পছন্দ নয়। ছোট, সাধারণ হয়েই দিনটি উপভোগ করতে চাই। তবে শৈশবে অনেক হই–হুল্লোড় করেছি। স্কুলের বন্ধুরা আসত। মা–বাবা খাবার রান্না করতেন। বন্ধুরা মিলে রুমে ক্যাসেটে গান ছেড়ে নাচানাচি করতাম।’

কত বছরে পা পড়ল এবার? শুনেই হাসলেন রুনা খান। জানালেন, তিনি আর বেশি দিন বয়স লুকাবেন না। এবার তিনি চল্লিশে পা দিয়েছেন। তিনি বলেন, ‘আমার জন্মদিনটি ফেসবুকে লুকিয়ে রাখা। কেউ জানার কথা নয়। তারপরও যাঁরা উইশ করেন, তাঁরা আমাকে ভালোবাসেন। এই ভালোবাসাই আমার ক্যারিয়ারের সেরা প্রাপ্তি। মানুষের ভালোবাসা পেতে আমার ভালো লাগে।’

অভিনয়শিল্পী হিসেবে রুনা খান স্বপ্নবাজ। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান। ভালো কাজের স্বপ্ন দেখেন। ভিন্ন ধরনের চরিত্রের প্রতি তাঁর লোভ সব সময়। তিনি জানান, তাঁর কাজ তাঁকে কখনো সন্তুষ্ট করে না।

তবে বিভিন্ন সময় শুটিং সেটে অন্যদের কাছে নিজের অভিনয়ের প্রশংসা শুনেছেন। মোশাররফ করিমও নাকি অসংখ্যবার অন্যদের কাছে তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন।

তিনি বলেন, ‘৩০ জনের বেশি সহকর্মী আমাকে শুটিংয়ের সময় জানিয়েছেন, মোশাররফ করিম আমার অভিনয় পছন্দ করেন। আমার আড়ালে সেই প্রশংসা আমার কাজের অনুপ্রেরণা জোগায়। আমরা অনেক পুরোনো সহকর্মী। অনেক আগে থেকে আমরা একসঙ্গে কাজ করি। সামনে কখনো মোশাররফ ভাই কিছু বলেননি। কেউ সামনাসামনি ভালো কিছু বললে আমি লজ্জায় পড়ে যাই। কী বলব কিছু বুঝতে পারি না। তখন প্রচণ্ড লজ্জা লাগে।’

ওজন কমিয়ে প্রায় প্রতিদিনই এখন নতুন রূপে ক্যামেরায় ধরা দিচ্ছেন রুনা খান। সম্প্রতি ফটোশুটের কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে শেয়ার করেছেন। নতুন এসব ছবিতেও তাক লাগিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। এক যুগ আগে যে রুনা খানকে সবাই জানতেন, চিনতেন, আজ সেই রুনা খানই যেন আবার ফিরে এসেছেন।

এক যুগ আগে ৫৬ কেজি ওজন ছিল অভিনেত্রীর। ২০০৯ সালে বিয়ে হয়। বিয়ের পরের বছর সন্তানও হয়। কিন্তু একপর্যায়ে ওজন দাঁড়ায় ৯৫ কেজিতে। ২০১১ সালে হঠাৎ বেড়ে যাওয়া ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রুনা খান। কিন্তু তত দিনে ওজন নিয়ন্ত্রণে আসার বিপরীতে বেড়ে হয়ে যায় ১০৫ কেজি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here