Home বিনোদন আমার বাসায় ভূত আছে: পরীমণি

আমার বাসায় ভূত আছে: পরীমণি

0
680

পরিস্থিতি দেখে ধরে নেওয়া যায়, পরীমণি-রাজের বিচ্ছেদ নাটকের অবসান ঘটেছে। এখন তারা এক ছাদের নিচে বসবাস করছেন। এমনকি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে শিগগিরই দুবাই যাবেন এ দম্পতি।

তবে এবার নতুন এক তথ্য দিলেন পরীমণি। জানালেন, তার বাসায় ভূতের উপদ্রব দেখা দিয়েছে। তার গৃহকর্মীকে নাকি ভূতে ধরেছে!

পরীমণি বলেন, ‘আমার বাসায় ভূত আছে। ইলিশ মাছ রান্না করতে গিয়ে ভূত এসেছে। আমার গৃহকর্মীকে ভূতে ধরছে। ফ্রিজের সব সবজি বের করে রান্না করে ফেলছে।’

এদিকে ২০২১ সালের শেষদিকে পরী সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন, তিনি রাজের সঙ্গে সংসার করবেন না। তার বাসা থেকে বেরিয়ে এসেছেন। রাজও বলেছিলেন, তাদের সম্পর্ক জোড়া লাগার মতো নয়। কিন্তু তারা এখন দিব্যি সংসার করছেন।

আগামী ১৫ জানুয়ারি দুবাইয়ের আজমানে বসতে যাচ্ছেন ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। সেখানে অংশ নিতেই দুবাই যাবেন পরী-রাজ।

এ বিষয়ে এক ভিডিও বার্তায় রাজ বলেন, “আমি ও পরীমণি দুবাইয়ে আসছি। ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে আজমানে। সবার সঙ্গে দেখা হচ্ছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here