মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পাঠকপ্রিয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কালের কন্ঠ শুভসংঘ মির্জাপুর উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান হয়।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে পৌরসদরের প্রেসক্লাব মির্জাপুর মিলনায়তনে কেক কাটা, র্যালী, দোয়া ও আলোচনা সভা হয়।
আলোচনা সভায় প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি নিরঞ্জন পালের সভাপতিত্বে ও কালের কন্ঠ শুভসংঘ মির্জাপুর শাখার সভাপতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভূমি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমদে শুভ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারি কমশিনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ্ মাসুদ করিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসনে সীমান্ত, মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন, সমকালের মির্জাপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বিশ্বাস দুর্লভ চন্দ্র, পৌরসভার ৩নং ওর্য়াডের কাউন্সিলর আলী আজম সিদ্দিকী।
এছাড়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মনির, সহ-সভাপতি আবুল কালাম আজাদ লিটন, সহ-সভাপতি, সৈয়দ ওয়াহিদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, দপ্তর সম্পাদক জহিরুল হক, সহ-প্রচার সম্পাদক আওলাদ হোসেন, উপজলো যুবলীগের যুগ্ম-আহবায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, মির্জাপুর বাস-কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী হোসেন, প্রেসক্লাব মির্জাপুরের সাবেক সভাপতি সামসুল ইসলাম শহিদ, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেলী, মো. এরশাদ মিঞা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খায়রুল করিম পাপন, সদস্য সাজ্জাদ হোসেন, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
