নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ৫১তম বার্ষিকী আজ ১০ জানুয়ারি। তিনি ১৯৭২ সালের আজকের এই দিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে সদ্য স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় এদেশের মানুষকে স্বাধীনতার পথে নিয়ে যান। বন্দিদশা থেকে মুক্ত হয়ে তার দেশে ফেরার দিনটি তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
তাই এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের উদ্দেশ্যে সারা বাংলাদেশের ন্যায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সকাল ১১ ঘটিকার সময় নাগরপুর উপজেলা আ’লীগ কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: কুদরত আলী।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোঃ মতিয়ার রহমান মতি।
এ সময়ে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর সবুর ও সৈয়দ নাজমুল হক তপন।
নাগরপুর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ খালিদ হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ভিপি বিএম জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব, সহবতপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল সরকার, আ’লীগ নেতা মো: ছানিয়ার সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
