নাগরপুরে আর্জেন্টিনা-ফ্রান্স ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সদর মধ্য বাবনাপাড়া এলাকায় স্থানীয়দের আয়োজনে অনূর্ধ্ব ৪০ বয়সের খেলোয়াড়দের অংশগ্রহণে এক উৎসবমুখর চূড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে হাজারো দর্শকের উপস্থিতিতে মামুদনগর বাস স্ট্যান্ড সংলগ্ন অস্থায়ী মাঠে আর্জেন্টিনা-ফ্রান্স নামে প্রতীকী দুটি দল অংশগ্রহণ করে। এতে ৩-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

নাগরপুর উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: খালিদ হোসেন এর সভাপতিত্বে ও নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপ-কমিটি সাবেক সহ সম্পাদক ও টাঙ্গাইল জেলা আ.লীগ সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু।

এছাড়াও নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন এর সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল ও সম্মানিত অতিথি নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি গোপাল চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও নাগরপুর প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এস এম আনোয়ার ও সাবেক জিএস শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *