Home ফিচার ঢাকার মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়েও আধুনিক: ওবায়দুল কাদের

ঢাকার মেট্রোরেল সিঙ্গাপুরের চেয়েও আধুনিক: ওবায়দুল কাদের

0
247

ঢাকার মেট্রোরেল সিঙ্গাপুর চেয়েও আধুনিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ঢাকা চট্টগ্রামে আরো দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

মেট্রোরেলের ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি কথাই বলবো, মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ১০ তারিখের মতো আমরা সারাদেশে সতর্ক পাহারায় থাকবো। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here