Home আলোচিত মেট্রোরেল নিয়ে গান গাইলেন মমতাজ

মেট্রোরেল নিয়ে গান গাইলেন মমতাজ

0
222

বাংলাদেশের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতুর পর উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বেলা ১১টা ৪ মিনিটে উত্তরায় ট্রেন চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেট্রোরেলের দিয়াবাড়ী প্রান্তে উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

এর মধ্য দিয়ে মেট্রো যুগে প্রবেশ করল বাংলাদেশ; রাজধানীতে উন্মোচন হলো যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায়।

এদিকে বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল নিয়ে একটি গান গেয়েছেন গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরেই গানটি করা হয়েছে।

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বপ্নের মেট্রোরেলের শুভযাত্রা/ শেখ হাসিনার সফলতায় বাংলাদেশে আজ অনন্য উচ্চতা’- এমন কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

গানটি নিয়ে মমতাজ বলেন, ‘বাংলাদেশের বুকে মেট্রোরেল চলবে- এটি ভেবে আনন্দ লাগছে। নতুন এক অধ্যায়ে আমরা পা রাখছি। মেট্রোরেল নিয়ে থিম সং গাওয়ার মাধ্যমে ইতিহাসের অংশ হতে যাচ্ছি। গানে গানে মেট্রোরেল ও উন্নয়নের জয়গান গেয়েছি। আমার বিশ্বাস, শ্রোতারা উপভোগ করবেন।’

গানটি নির্মিত হয়েছে এটুআই এর হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার কারিগরি সহযোগিতায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here