Home জাতীয় মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
210

বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে মেট্রোরেল যুগে প্রবেশ করল বাংলাদেশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

এর আগে মেট্রোরেল উদ্বোধন করতে বেলা ১১টার দিকে দিয়াবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মারক ডাকটিকেট, প্রথম দিনের কভার ও স্মারক নোট উন্মোচন করবেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের মূল ফলক পরিদর্শন ও মূল ফলকের পাশে গাছের চারা রোপণ করবেন।

প্রধানমন্ত্রী টিকেট অফিস মেশিন (টিওএম) ব্যবহার করে এমআরটি পাস কিনবেন এবং কনকোর্স লেভেল থেকে আগারগাঁওগামী প্ল্যাটফর্মে আসবেন।

তিনি সবুজ পতাকা নাড়িয়ে দেশের প্রথম মেট্রোরেল চলাচলের আনুষ্ঠানিক যাত্রার শুভ সূচনা করবেন এবং এর পরের ট্রেনে আগারগাঁও আসবেন। তার সঙ্গে ২০০ জনের মতো আমন্ত্রিত অতিথি থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here