Home খেলাধুলা পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

পদত্যাগ করলেন রাসেল ডমিঙ্গো

0
162

স্পোর্টস আপডেট ডেস্ক: অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর কাছে পদত্যাগের সিদ্ধান্ত জানান এই দক্ষিণ আফ্রিকান কোচ।

আজ বুধবার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।

জানা গেছে, রোববার মিরপুর টেস্ট শেষ হওয়ার পরপরই বড়দিনের ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকা চলে গেছেন ডোমিঙ্গো। সেখান থেকে মঙ্গলবার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন তিনি।

সদ্য ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে হারের পর থেকেই গুঞ্জন ছিল ডমিঙ্গোর চাকরি নিয়ে। জালাল ইউনুস সেদিনই জানিয়েছিলেন, পরিবর্তন আসতে যাচ্ছে কোচিং প্যানেলে। তবে খোলাসা করে সেদিন কিছু জানা যায়নি। বুধবার সকাল নাগাদই জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।

সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে।

২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো। এরপর তার কোচিংয়ে ঘরের মাঠে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং সবশেষ ভারতের বিপক্ষে সিরিজে জয় পায় বাংলাদেশ দল। এছাড়া কিউইদের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাদের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল তামিম ইকবালের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here