সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে ৩০ ডিসেম্বর ঢাকায় করতে গণমিছিল করতে চায় বিএনপি। এই কর্মসূচির রুটও প্রকাশ করেছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মঙ্গলবার এ তথ্য জানান।
তিনি জানান, গণমিছিল শুরু হবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এরপর কাকরাইল মোড়, শান্তিনগর-মালিবাগ-মৌচাক-মগবাজার হয়ে বাংলামোটর গিয়ে শেষ হবে মিছিল। ওইদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিছিল হবে।
এ বিষয়ে অবহিত করতে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে যাবে বিএনপির প্রতিনিধি দল। এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি ডিএমপিতে পৌঁছে দেওয়া হয়েছে।
শায়রুল কবির বলেন, এ বিষয়ে অবহিত করতে বিএনপির ভাইস চেয়ারম্যান জাহিদ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবে।
