ওজন কমিয়ে নতুন রূপে হাজির হচ্ছেন নায়িকা চিত্রনায়িকা মৌসুমী। মাস ছয়েকের মধ্যে জনপ্রিয় এই চিত্রতারকার লুক ও বডি শেপ-এ পরিবর্তন আসবে। ত্বকের বিভিন্ন সমস্যা ও শরীরের অতিরিক্ত মেদ কমানোসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে তার।
নারীর শারীরিক সৌন্দর্য্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করছে বিউটেইন রিভাইভ। দীর্ঘদিন যাবত ঢাকা, চট্টগ্রামের ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর গুলশান শাখায় বিউটেইন রিভাইভ-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন প্রিয়দর্শিনী খ্যাত মৌসুমী।
এ প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘এটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। কারণ এই মুহূর্তে এই ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন। গুলশান শাখার ক্লিনিকে গিয়ে দেখেছি তারা বেশ যত্ন সহকারে কাজ করেন। এরপর আমি তাদের সঙ্গে যুক্ত হই। আশা করি তাদের এই কার্যক্রম আরও সফল হবে।’
সকল ভক্তদের জন্য বিউটেইন রিভাইভের চেষ্টায় শিগগিরই নতুন রুপে হাজির হবেন বলেও জানান মৌসুমী। নতুন লুকে তার বডি শেইফেও থাকবে পরিবর্তন।
‘ওয়াফার চ্যালেঞ্জ’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস ধরে ক্লিনিকটির কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন মৌসুমী। এ সময় তার ত্বক, অতিরিক্ত মেদ কমানোসহ আরও বিভিন্ন সমস্যার সমাধানে কাজ চলবে।
এ প্রসঙ্গে বিউটেইন রিভাইভের কর্ণধার রোমানা ওয়াফা বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যত্নে ও নিয়মে নিজেকে বেঁধে নিতে পারলে জীবন সুন্দর হয়। মৌসুমী আপুর বিষয়ে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তবে শর্ত একটাই তাকে নিয়মিত হতে হবে।’
