নতুন রূপে হাজির জয়া আহসান

বয়স যেন তাঁর কাছে সংখ্যা মাত্র! তিনি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এপার ও ওপার বাংলায় সমানভাবে জনপ্রিয় তিনি। তাঁর অভিনয়শৈলী দর্শকপ্রিয়। চল্লিশোর্ধ্ব বয়সেও চেহারায় চোখ ধাঁধানো জেল্লা। এই বয়সে এমন ফিটনেস কী করে ধরে রেখেছেন সে এক রহস্য!

প্রায়ই ভিন্ন ভিন্ন লুকে নিজের পরিবর্তন সামনে এনে দর্শকমহলে আলোচিত হন জয়া আহসান। এবার একদম নতুন লুকে হাজির হয়েছেন। আজ সোমবার জয়া তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন কিছু ছবি শেয়ার করেছেন। শেয়ার করার কয়েক মিনিটের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

একই সঙ্গে মন্তব্যের ঘরে বাড়তে থাকে ভিড়। বর্ণিল মন্তব্যে ভরে ওঠে জয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের বাক্স। নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা কথা বলছেন।

একজন বেশ খোঁচা মেরে বললেন, ‘একসময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’

আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’ আরেকজন লিখেছেন, ‘শীতের রাতে উত্তাপ ছড়ালেন কেন?’

অবশ্য জয়া এসব মন্তব্যে কোনো প্রতিক্রিয়াই দেখান না। একেবারে নীরব ভূমিকা পালন করেন।

প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।

জয়া অভিনীত প্রথম সিনেমা ‘ব্যাচেলর’ মুক্তি পায় ২০০৪ সালে। তিনি ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানুর চরিত্রে অভিনয় করে প্রশংসা পান। এরপর এই নায়িকার ‘চোরাবালি’ও প্রশংসিত হয়। টানা দুইবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *