Home আলোচিত বান্ধবীর কাছে থেকে বিলাসবহুল গাড়ি উপহার পেলেন রোনালদো

বান্ধবীর কাছে থেকে বিলাসবহুল গাড়ি উপহার পেলেন রোনালদো

0
562

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‌’বড়দিন’ বা ‘ক্রিসমাস ডে”। দিনটিকে ঘিরে নানা আয়োজন চলে বিশ্বজুড়ে। বড়দিন উপলক্ষে অনেক তারকা ফুটবলার শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বড় দিনে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কাছে থেকে গাড়ি উপহার পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় রদ্রিগেজ-রোনালদোর পরিবারের বড়দিন উদযাপনের চিত্র। সেখানে রোনালদোকে একটি রোলস রয়েস গাড়ি উপহার দিতে দেখা যায়। গাড়ি উপহার পেয়ে মুখ বেশ হাস্যজ্জ্বল হয়ে ওঠে রোনালদোর। এরপর পরিবারের সবাই গাড়িতে ওঠে। আর রোনালদো বসে ড্রাভিং সিটে।

এমন অবিশ্বাস্য উপহার পেয়ে বান্ধবী জর্জিনাকে ধন্যবাদ জানান রোনালদো। রোনালদো তার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে গাড়ির ছবি পোস্ট করে ধন্যবাদ জানান জর্জিনাকে।

গত নভেম্বরে পিয়ের্স মরগ্যানকে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারের পর পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়েন রোনালদো। এখন পর্যন্ত শীর্ষ কোন ইউরোপীয় ক্লাব আগ্রহ প্রকাশ করেনি তার প্রতি। সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদোর যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও তা অস্বীকার করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here