Home আলোচিত ছেলের ছবি দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন বুবলী

ছেলের ছবি দিয়ে বড়দিনের শুভেচ্ছা জানালেন বুবলী

0
378

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস) আজ রোববার। বছর ঘুরে আবার এলো তাদের সবচেয়ে খুশির দিন। আনন্দ-হাসি-গানে আজ প্রাণ মিলবে প্রাণে।

বিশ্ববাসীর সঙ্গে বড়দিন উদযাপনে মেতেছেন দেশের শোবিজের তারকারাও। ভক্ত-দর্শকদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

এই দিনটি উপলক্ষে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমীন বুবলী সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন ছেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়ে বুবলী লেখেন ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, বড়দিনে আমার বাবাইটা’।

উল্লেখ্য, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। ২০২০ সালের ২১ মার্চ তাঁদের সন্তানের জন্ম হয়। প্রথম বিয়ে-সন্তানের মতো এবারও সবকিছু গোপন রাখেন শাকিব খান। এ বছরের ৩০ সেপ্টেম্বর নিজেদের সন্তানের কথা প্রকাশ্যে আনেন এই তারকা দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here